
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউপি সদস্য আব্দুল কাদের।
গত ২৭শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার উপ-পরিচালক মাসুম আলী বেগ সাক্ষরিত অফিস আদেশ সুত্রে জানা যায়, পূর্বের ইউপি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক মামলা জনিত কারণে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার বিধি (ইউনিয়ন পরিষদ) আইনের ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়।
সোমবার (৩ই মার্চ) স্থানীয় সরকার অফিস আদেশ মতে মথুরাপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক সভার মাধ্যমে নব-নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আব্দুল কাদের তিনি অর্থ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন বর্তমানে সোমবার সকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে অফিসের প্রথম কার্যদিবসের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী, আব্দুল ওয়াহাব, আশরাফুল ও সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাছিনা খাতুন, নাসরিন খাতুন সহ স্থানীয় রাজনৈতিক গণ্য মান্য ব্যক্তিবর্গ।
এ প্রসঙ্গে নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। আমি ইউনিয়ন বাসী তথা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা