
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম (৫৯),কে খন্দকার টোলা ও গাড়িদহ ইউনিয়ন পূর্ব শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ (৪৮),কে তার নিজ বাড়ি থেকে আটক করেছে। ২ মার্চ রবিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গত ১৭ জুলাই বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২ নভেম্বর মো. রিফাত বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। রবিবার (২ই মার্চ) রাতে অভিযান চালিয়ে সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের আদম জামুর গ্রামের মৃত ইশারতুল্লার ছেলে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম ও গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি মধ্যপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে অত্র ইউনিয়ন (পূর্ব শাখার) সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ কে আটক করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, তদন্তে আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান