প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
বগুড়া শাজাহানপুরে দিনে দুপুরে ইজিবাইক চুরি!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্য দিবালোকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে ঐতিহ্যবাহী নয় মাইল হাটে এ ঘটনা ঘটে।
জানাগেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা উত্তরপাড়ার আলহাজ্ব নবীর উদ্দিনের ছেলে নিজের ক্রয় করা ইজিবাইক নিয়ে মুনিরুল ইসলাম মনির অদ্য বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম থেকে কয়েকজন লোক ও কিছু মালামাল নিয়ে নয় মাইল হাটে যায়। হাটের স্যান্ডে পানের দোকানের কাছে গাড়ি রেখে মাছের আনতে যায়। বাজার থেকে এসে দেখে তার ইজিবাইক নাই। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে বাড়ি ফিরে আসে। এঘটনায় ভূক্তভোগী ইজিবাইক চালক মুনির থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ইজিবাইক চুরির ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.