
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি ভদ্র মানুষের দল,এই দলে সন্ত্রাসীদের কোন স্থান নেই, বিএনপি সাধারণ মানুষের দল, ৩১ দফা বাস্তবায়ন করতে প্রত্যেককেই মাঠে কাজ করতে হবে। মানিকগঞ্জ জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলাধীন ধামশ্বরে হযরত শাহ দরবেশ বাবার বার্ষিক পবিত্র ওরস মোবারকের ১১তমরজনী ২৬শে ফেব্রুয়ারী, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক-সহসভাপতি ও প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠ্য পুত্র কৃষিবিদ ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু) অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উক্ত মাজার শরীফের সাধারণ সম্পাদক,মোঃ দানেজ মোল্লা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিউল আলম বিল্টু সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, মোঃ রফিকুল ইসলাম ঘটু মিয়া , মোঃ আমিনুল ইসলাম, যুগ্নুসাধারন সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি। শুভেচ্ছা বক্তব্য দেন, মোঃ সোনা মিয়া, অ্যাডভোকেট মোঃ ইউনুস শিকদার অতিরিক্ত জিপি জেলা জজকোর্ট মানিকগঞ্জ,মোঃ শফিকুল ইসলাম শফিক মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলে যুগ্মসাধারণ সম্পাদক প্রমূখ।
এছাড়া দৌলতপুর উপজেলার অধীনস্থ ইউনিয়নের সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন,অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন জজকোর্ট ঢাকা ,অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন জজকোর্ট মানিকগঞ্জ।
ড, আকবর হোসেন বাবলু আরও বলেন,এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করায় আমি খুবই আনন্দিত এবং গর্বিত, সব মিলিয়ে মাজার পরিচালনা কমিটির হাতে ৫১ হাজার টাকা দিয়ে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করলাম।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা