রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের রামনগর গ্রামের বাসিন্দা এবং কূখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউল হককে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আটক করা হয়েছে। তিনি মরহুম জহুরুল হকের পুত্র। মাদক ব্যবসায়ী জিয়াউল হক স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি ২০১২ সাল থেকে মাদক ব্যবসা করে আসছেন। একবার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়ে ১৭ দিন জেল খেটেছিলেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, জিয়াউল ১৯৯৬ সাল থেকে মাদক ব্যবসা শুরু করেছিলেন। তিনি জানালেন যে, সারিয়াকান্দি থেকে তার কাছে মাদকের চালান আসে, পরে সেগুলো তিনি বিভিন্ন ব্যক্তি ও সাব-ডিলারদের কাছে সরবরাহ করেন। তার অধিকাংশ কাস্টমার রাজনৈতিক নেতা ও কর্মী বলে জানান।
এলাকাবাসী তাদের দাবি জানিয়েছেন যে, মাদক ব্যবসায়ী জিয়াউল হকের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা উচিত। তারা আরও জানান, শহীদ নামে এক আওয়ামী লীগের নেতা তার পার্টনার হিসেবে জড়িত রয়েছেন। তাদের দাবি, শহীদকে রিমান্ডে নেয়া হলে জামালপুরসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী এবং তাদের গডফাদারদের নাম বেরিয়ে আসবে।