হোম » সারাদেশ » বগুড়ার যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বগুড়ার যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের যশোপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।   বুধবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয়ের এডহক  কমিটির নব—নির্বাচিত সভাপতি ও লাহিড়ীপাড়া ইউনিয়ন  যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বাঁধন এর সভাপতিত্বে প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদারের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু—শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নুরন্নবী রহমান, শেখেরকোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী জায়দার, শাখারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাব উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল প্রামানিক, গোকুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, জাকির হোসেন,
মামুনুর রশিদ,সদর উপজেলা যুবদল সদস্য আমিনুর ইসলাম, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, পীরগাছা এএফএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সাবেক শিক্ষক আলহাজ্ব দবির উদ্দিন, আনছার আলী, সোয়াইব হোসেন, সাবেক সভাপতি আব্দুল লতিফ, বিদায় শিক্ষার্থী সাদিক হাসান, মরিয়ম খাতুন, নুপুর আকতার, বর্তমান শিক্ষার্থী সিরাজুম মুনিরা, মোহনা আকতার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মন্ডলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল মামুন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!