
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সঙ্গে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সঙ্গেও তাঁরা মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাহমুদুল হাসান, মূখ্য সংগঠক আজিম উদ্দিন, সংগঠক আল ফাহাদ, সদস্য আরমান, নূর মোহাম্মদ শিশির, আলিফ, রোহান, সিয়াম প্রমূখ।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয় ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ