প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. টুটুল শেখ।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার স্বপ্ননগর এলাকার মধুমতি নদীর তীরে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৩ ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর বিকেল তিনটায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে রবিউল ইসলাম আনারস প্রতীক নিয়ে ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন জুয়েল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে টুটুল শেখ জগ প্রতীকে ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলাম তালুকদার গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১৬ ভোট।
এদিকে কোষাধ্যক্ষ পদে মো. জসিমউদ্দীন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহিন শেখ ফুটবল প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। নির্বাচনে প্রধান কমিশনের দায়িত্ব পালন করেন, মো. বিশু মৃধা। সহকারী কমিশনের দায়িত্বে ছিলেন, মাজহারুল মোল্যা, নুরু মিয়া, নজির শেখ ও আইয়ুর আলী।
ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন। এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির সদ্য সাবেক সভাপতি সবুজ শেখ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.