
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার শ্রমিক দলের ৬ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড় জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিঠুন এর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কমিটিতে মোঃ বনি আমিন কে ধুনট উপজেলার শ্রমিক দলের সভাপতি, মোঃ শাহাদাৎ হোসেন কে সিনিয়র সহ-সভাপতি, মোঃ আশাদুল ইসলাম কে সাধারণ সম্পাদক,এস,এম, সুজন আহম্মেদ, শামীম উর রহমান (শামীম)কে যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বপ্ন ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান