প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ
আদমদীঘির মসজিদে চুরি করতে গিয়ে চোর আটক

গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মসজিদে চুরি করতে গিয়ে এক ব্যক্তি জনতার হাতে আটক হয়েছেন। এসময় চুরি হওয়া ৯টি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। (২১ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে উপজেলার বড় ঝাখইড় এলাকায় এই চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রুবেল হোসেন (৪০) নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রাতের কোনো এক সময় রুবেল হোসেন উপজেলার বড় ঝাখইড় গ্রামে চুরি করার উদ্দেশ্যে একটি মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি মসজিদ থেকে ৯টি সিলিং ফ্যান খুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে চুরির মালামালসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.