
শুক্রবার একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন, সকালে প্রভাত ফেরি, আলোচনাসভা, প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণকরা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোসলিমা আকতার মাসুদা, গণমাধ্যম কর্মী আনোয়ার সাদাৎ ইমরান প্রমূখ।
আলোচনা শেষে মধুপুর প্রতিবন্ধী ও সাহায্য সেবা কেন্দ্রের উদ্যোগে ৯জন প্রতিবন্ধীকে হুলি চেয়ারসহ ১৩জনকে সহায়ক উপকরণ প্রদান করা হয়। সহায়ক উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোসলিমা আকতার মাসুদ।
একুশের প্রথম প্রহরে মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির একাংশ, উপজেলা বিএনপির সহসভাপতি রতন হায়দারের নেতৃত্বে বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সবুজ মিয়াসহ অন্যরা, মধুপুর প্রেসক্লাব, মধুপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মধুপুর ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, শালবন, লালন সংঘ, মধুপুর ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা