
এম,এ রাশেদ,বগুড়া প্রতিনিধিঃ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বগুড়া জেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে। গত বুধবার (১৯ই ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার মুকুলকে সভাপতি, রাকিবুল ইসলাম শুভকে সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান বুধবার এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমতিয়ার পারভেজ সেতু। বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ডের বিবেচনায় তাকে সহ সভাপতি পদে মনোনীত করা হয়। এর পূর্বে তিনি বগুড়া ছাত্রদলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতা ও সুনামের সহিত দলীয় দায়িত্ব পালন করে। এছাড়া কমিটিতে আতিকুর রহমান শিতল সহ যোগাযোগ সম্পাদক ও বক্কর খানকে সিনিয়র সদস্য মনোনীত করা হয়েছে। তিনজন একই ইউনিয়ন থেকে জেলা সেচ্ছাসেবক দলে একজন দক্ষ নেতা হিসেবে এ পদে স্থান লাভ করেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জেলায় আহবায়ক কমিটি গঠিত হয়। বুধবার কমিটি পূর্নাঙ্গ হওয়ায় নবগঠিত নতুন নেতৃত্বকে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান