হোম » সারাদেশ » প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম

চকরিয়ায় চেয়ারম্যান একাই নিলেন ৬০ গরিবের টিসিবির পণ্য” শিরোনামে প্রকাশতি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে । বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ ও জাতীয়-স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

প্রকৃত ঘটনা হচ্ছে বুধবার (১৯ ফেব্রুয়ারী) নির্ধারিত সিডিউল অনুযায়ী টিসিবির স্মার্ট কার্ডধারিদের বিতরণ করে । বিকাল বেলায় অবিক্রিত কিছু মাল অবশিষ্ট থাকায়, ডিলার আমাকে আগত পুরাতন কার্ডধারিদের মাঝে বিতরণের অনুরোধ জানায় । এর প্রেক্ষিতে ৫০-৬০জন পুরাতন কার্ডধারিদের মাঝে বিতরণ করি ।  এখানে আমি ব্যাক্তিগভাবে কোনো টিসিবির পণ্য গ্রহণ করিনি ।

এই বিষয়ে আমার আমার প্রাণ প্রিয় এলাকাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!