
এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অপহরণের ৮ দিন পর অপহৃত তরণীকে উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। এই তরুণী উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি গ্রামের মাসুদ মিয়ার মেয়ে মিতা বেগম (১৭)। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসনা কোম নামে ১ নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হোসনা কোম ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর এলাকার সুজন মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মিতা বেগম। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভৈরব থানা পুলিশের কাছে ৫ জনকে আসামি করে অপহরণ মামলা করে নিখোঁজ তরুণীর মা শরীফা বেগম। ৫ জনের মধ্যে থেকে ১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহ-ানী বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পর ঘটনায় জড়িত ১ জনকে আদালতে পাঠানো হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সকালে বাড়ির র সাৃনে একটি দোকান থেকে অজ্ঞা নামা তিন চার যুবক তাকে অপহর করেন নিয়ে যায়।
তরুণীকে এক গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি পালিয়ে ছিল নাকি তাকে অপহরণ করা হয়েছে এ বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। মেয়েটিকে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক