হোম » সারাদেশ » চন্দনাইশে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ২৮৬ কেজি শপিং ব্যাগ জব্দ

চন্দনাইশে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ২৮৬ কেজি শপিং ব্যাগ জব্দ

Oplus_131072

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বিপণন ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় ২৮৬ কেজি পলিথিন। গত বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে ৪টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভা বাজারের কাদের স্টোর এবং হক স্টোরের দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।
দুইটি দোকান থেকে ২৮৬ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর সংশ্লিষ্ট ধারায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা ঘটনাস্থলে আদায় করা হয়েছে। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, দোহাজারী বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় ওই দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা সহ চন্দনাইশ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!