
মামলার এজাহারসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপল সুত্রধরকে আটক করলেও অপর আসামী রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপল চন্দ্রের দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্ধ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপর পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাম প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২