
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে সাধক কবি কাজী হেয়াত মাহমুদের মৃত্য বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে কাজী হেয়াত মাহমুদের মাজার সংলগ্ন ঝাড় বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চৈত্রকোল ইউনিয়ন বিএন এনপি সভাপতি তাহসিন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম ।
স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসাটির অধ্যক্ষ আব্দুস সালেক সরকার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোতাহার হক সুজন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক হোসেন, নাগরিক কমিটির নেতা মাসুম বিল্লাহ, প্রমুখ আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। রাতে প্রয়াত কবির স্বরনে ইসলামী জলসা অনুষ্ঠিত হয় ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক