
মাওলানা শাহিনুর আলম বলেন, ছাত্রদের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার ৬ মাস অতিবাহিত হয়েছে। জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি, আজ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি এবং আমাদের কেন্দ্রীয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনো মেলেনি। আমরা এই সরকারকে বলতে চাই অনতিবিলম্বে আমাদের দাবী মানতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ৬ মাস অতিবাহিত হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসনের মধ্যে এখনো কিছু প্রেতাত্মা রয়ে গেছে। যার জন্য একটি সুশৃঙ্খল বৃহত্তর ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনো ফেরত পায়নি। এমনকি আমাদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তিও মেলেনি। তাকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দিয়ে রাখা হয়েছে। তাকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই তার ফাঁসির রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান