
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ দি লাইসিয়াম একাডেমির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরাফ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৩য় শ্রেণির বৃত্তি পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে সমগ্র বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। আব্দুল্লাহ আল আরাফ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মোঃ আবুল কালামের পুত্র। তার রোল নম্বর-৩০২৩৮। উক্ত পরীক্ষা বাংলাদেশের ৬৪ জেলার মোট ১৩৭ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
দি লাইসিয়াম একাডেমি প্রধান শিক্ষক জানান, আরাফ ছোট থেকে আমাদের স্কুলে পড়াশোনা করে। সে খুব ভালো একটা ছেলে এবং পড়াশোনার দিক থেকেও সে অনেক ভালো। আমাদের স্কুল থেকে এত সুন্দর রেজাল্ট করবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা তার সামনের দিন গুলোর জন্য আরও দোয়া করি। আমিসহ স্কুলের সকল শিক্ষকদের চেষ্টায় আজকে ছাত্র-ছাত্রীরা এতো সুন্দর রেজাল্ট করছে, এটা আমাদের গর্বের বিষয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন