
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দিনকালের খুরশিদ আলম শাওন ও যুগ্ম সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের ইসমাম আহমেদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমে ৩ টি পদে ২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ—সভাপতি মাসুদ রানা পলক (বিটিভি), অর্থ ও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (যায়যায়দিন), প্রচার সম্পাদক মো: সবুজ ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ) ও নির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন আকাশ (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন জীবন (দৈনিক নয়া দিগন্ত), আব্দুল্লাহ আল নোমান (দৈনিক জনকণ্ঠ)। নির্বাচনে প্রধান প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক