হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে বেড়াতে না নিয়ে যাওয়ায় গৃহবধুর আত্মহত্যা

বগুড়া শেরপুরে বেড়াতে না নিয়ে যাওয়ায় গৃহবধুর আত্মহত্যা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌর এলাকার প্রফেসার পড়ায় বেড়াতে না নেয়ায় গত সোমবার সন্ধ্যায় সুবর্ণা আক্তার (১৮) নামের এক নববধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না (বগুড়া পাড়া) গ্রামের মো. শরিফ উদ্দিনের মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে প্রায় দেড় মাস পূর্বে শেরপুর শহরের প্রফেসর পাড়ার মো. বিশার ছেলে মো. তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের মধ্যে কোন ঝগড়াঝাঁটি, মান অভিমান ছিলনা। এমতাবস্থায় ১০ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সুবর্না আক্তার তার স্বামী তরিকুল কে বেড়াতে নিয়ে যেতে বললে সে অস্বীকার করলে তাদের মধ্যে কথা কাটকাটি হয়। এরই এক পর্যায়ে সুবর্না বারান্দার তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা হরে।
পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শেরপুর থানায় সুবর্নার পিতা শরিফ উদ্দিন বাদি হয়ে একটি ইউডি মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে শেরপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!