
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় চয়ন ইসলামকে গ্রেফতার দেখিয়ে আজ সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে, গত রোববার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি চাঁদাবাজি মামলা রয়েছে। সোমবার তাঁকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত সাবেক এমপি চয়ন ইসলাম শাহজাদপুরের চরনবীপুর গ্রামের অধ্যাপক মাজাহারুল ইসলামের ছেলে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান