হোম » সারাদেশ » আলফাডাঙ্গার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলফাডাঙ্গার চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকত সর্দার, ইয়াছিন মোল্যা, রূপক কুমার মিত্র, এস এম খাইরুল আলম, এনায়েত মিয়া, শাহনেওয়াজ সিকদার রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!