হোম » সারাদেশ » হাতীবান্ধায় জুঁই হত্যাকাণ্ডে স্বামী আলী র‍্যাবের হাতে আটক

হাতীবান্ধায় জুঁই হত্যাকাণ্ডে স্বামী আলী র‍্যাবের হাতে আটক

আসাদ হোসেন রিফাতঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ জুঁই খাতুন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী আলী হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।  সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোরে এক অভিযানে তাকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে র‍্যাব-১৩। এর আগে, ৩০ জানুয়ারি সন্ধ্যায় স্বামীর হাতে জুঁইয়ের মৃত্যুর পর থেকেই নিখোঁজ ছিলো স্বামী আলী হোসেন।
জানা গেছে, বিয়ের পর থেকে জুঁই খাতুনকে যৌতুকের জন্য নানা ভাবে অত্যাচার করে আসছিল স্বামী আলী হোসেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় বাড়িতে আলোচনার নামে জুঁইকে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, রংপুর র‍্যাব-১৩ আলী হোসেনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!