
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামীলীগের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পৌরশহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নেতা রাণীশংকৈল পৌরশহরের স্বাধীন বসাক (৩০), যুবলীগ নেতা দোশিয়া গ্রামের মো: লুৎফর রহমান।
এ বিষয়ে ওসি মুহা.আরশেদুল হক জানান, থানা পুলিশের অভিযানে রাণীশংকৈল থানার মামলা নং-২, তাং-০৫/০২/২৫, ধারা-বিস্ফোরক দ্রব্য আইন ১৯৮০ এর – ৪ ধারা, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ( সংশোধনী ২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১২/১৩ ধারায় তাদের গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল