
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও কর্মী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত রেড চিলি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ট্রেনিং ইনচার্জ মো. জামিল উদ্দিন মিন্টু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফরিদপুর বিভাগীয় অফিসের এডিও ইনচার্জ সাজেদ মাতুব্বর, এএডি মিসেস কামরুন্নাহার জুথিসহ বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের আলফাডাঙ্গা জোনাল অফিসের বিভিন্ন কর্মকর্তা বক্তব্য দেন।
বক্তারা গ্রাহকদের বীমা সম্পর্কে সচেতনতা তৈরী ও কর্মীদের মনোবল বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়। এসময় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের প্রায় দুই শতাধিক গ্রাহক ও কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার