প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব

জাহিদুল হক মিন্টু,, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী শুরু হয়েছে পিঠা উৎসব। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরে অবস্থিত স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, তার সহধর্মীনি মনিরা সুলতানা, বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু ও প্রধান শিক্ষক আবু জার গিফারী সহ অন্যরা।
মেলায় ৮ টি স্টলে বিভিন্ন পিঠা-পুলি দিয়ে পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। যেখানে গোলাপ, রুল, ভিজানা, চিতই পিটা, পাকান, পাটি সাপটা, কুশলি, নকশি, দুধ খেজুর ও সাত খুপিসহ অন্তত ২০-২৫ ধরনের পিঠা দিয়ে স্টল সাজানো হয়েছে।প্রকারভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা পিস বিক্রি হয়। সকাল থেকেই পিঠা মেলা প্রাঙ্গন ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও জনসাধারণের পদচারণায় মুখরিত। এ ধরণের ভিন্নধর্মী একটা আয়োজন উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ খুশি। আয়োজকরা জানান,কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। তিনি বলেন- পিঠা আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। এই সংস্কৃতির সাথে আমরা পরিচিত হওয়ার পাশাপাশি শিকড়ের সাথে অতপ্রোত ভাবে জড়িত হতে হবে। নতুন প্রজন্মরা পিঠাগুলো চিনতে পারবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.