প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
বগুড়া ধুনটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত ও জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে ধুনট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধুনট সরকারি ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ও ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ থাকে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধুনট উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মী। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার মত প্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবীতে আন্দোলন করে এসেছি। দেশের ছাত্র তরুণ যুবকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়েছি।
আপনার ক্যাম্পাসেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধীমতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। আপনার প্রতিষ্ঠানের কতিপয় ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগের এই নির্যাতনের সহযোগীর ভূমিকা পালন করেছে। বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। আমরা বিশ্বাস করি ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আপনি অতিদ্রুত দোষীদের বিচারের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ ও দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে সন্ত্রাসী ছাত্রলীগের উপযুক্ত বিচার করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ছাত্রদলের স্মারকলিপি পেয়েছেন নিশ্চিত করে বলেন, তার প্রতিষ্ঠানে কোন ধরনের সমস্যা হচ্ছে না। বিগত সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ যাচাই পূর্বক শীগ্রই আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল আলম হাসান, রাকিবুল হাসান রকি, সাইদুজ্জামান নোমান, রাসেল মাহমুদ, জিন্নাহুর রহমান রাকিব, শাহাদৎ হোসেন, মিশুক বাবু সম্রাট, একে মিনু, রবিউল ইসলাম রতন, মিলন মিয়া, বিপ্লব হাসান, আসাদুল ইসলাম, হাসান মাহমুদ অপূর্ব, শাকিল আহমেদ, বোরহান শেখ,মিশন শাহরিয়ার, ফারুক হাসান প্রান্ত, মনির হোসেন সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.