প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
হাতীবান্ধায় গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করতে সমন্বয় সভা

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ে এএসিওদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই ফেব্রুয়ারী (বুধবার) উপজেলা পরিষদের সভাকক্ষে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরবৃন্দের সাথে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ে এএসিওদের সাথে দ্বি মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞার সভাপতিত্বে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর ইসলামের সঞ্চালনায় সকল ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.