
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল (নির্বাচনে) ব্যালট যুদ্ধে সভাপতি খোকন, সাধারণ সম্পাদক জিয়া, সাংগঠনিক সম্পাদক, আমিনুল বিজয়ী হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় অধিবেশনে সরাসরি ব্যালট ভোটের মাধ্যমে দলীয় কাউন্সিলররা তাদের নির্বাচিত করেন। সভাপতি পদে হাজী মাহবুবুর রহমান খোকন (হাতী প্রতীকে) ৫৫ ভোট, সাধারণ সম্পাদক পদে জিয়া উদ্দিন (আনারস প্রতীকে) পেয়েছেন ৫৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম (মোরগ প্রতীকে) ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে সভাপতি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (হাঁস প্রতীকে) ৫২ ভোট, সাধারণ সম্পাদক পদে মানিক মিয়া (চেয়ার প্রতীকে) ৫১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মাহফুজ রানা (ফুটবল প্রতীকে) ৪৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধী হয়েছে।
এর আগে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দুপুর দুই ঘটিকায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। উক্ত কাউন্সিলের উদ্বোধক হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন এর সভাপতিত্বে ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহরুল ইসলাম মাজহার। আরো বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল , হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান মাহবুব, আবুল হাসিম সবুজ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা-উপজেলা-ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ডেলিকেট ও কাউন্সিলর বৃন্দ। ফলাফল ঘোষণা হওয়ার পর পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক