
রায়হানুল ইসলাম, বগুড়া: বগুড়ার ধুনটে শত বছরের ‘বকচর’ মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, প্রতিবছর মাঘ মাসের তৃতীয় সপ্তাহের বগুড়ার ধুনটে শত বছরের ‘বকচর’ মাছের মেলা বসে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ৫ ফেব্রুয়ারি বুধবার উপজেলার হেউটনগর-কোদলাপাড়া এলাকায় এ মেলার আয়োজন করা হয়।
এই মেলার প্রধান আকর্ষণ মাছ। তবে এর সঙ্গে বিভিন্ন সামগ্রী কিনতে দূরদূরান্ত থেকে আসেন বিপুলসংখ্যক মানুষ। সব মিলিয়ে হাজার হাজার মানুষের প্রাণের মেলবন্ধন হয়ে ওঠে ঐতিহ্যবাহী ‘বকচর’ মেলা। দিনব্যাপী মেলা হলেও রেশ থাকে সপ্তাহখানেক। মেলা উপলক্ষে সপ্তাহখানেক আগেই জামাতা ও স্বজনদের দাওয়াত করেন। মেলায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই মেলায় মানুষের ভিড়। মেলার বেশির ভাগ জায়গা মাছ ব্যবসায়ীদের দখলে। এর মধ্যে আড়তদার ও খুচরা ব্যবসায়ীরাও রয়েছেন। এ ছাড়া পণ্যের পসরা নিয়ে এসেছেন আরও নানা গ্রামের ব্যবসায়ীরা। মাছ, মিষ্টান্ন, খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে ঘর-গৃহস্থালির বিচিত্র জিনিসপত্রের বিক্রিও হচ্ছে দেদারসে।
গ্রামবাংলার প্রতিটি মেলাই বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। বকচর মেলার সঙ্গেও সেই ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তাই এ মেলা দেখতে তিনি ঢাকা শহর থেকে এসেছেন। এক দিনের মেলায় এত মানুষের সমাগম তিনি অতীতে কোনো মেলায় দেখেননি। অন্য কোনো মেলায় এত বড় বড় মাছ দেখার সৌভাগ্যও হয়নি অনেকের । মেলায় এসে বড় একটি বোয়াল মাছ দেখেই আকৃষ্ট হয়েছেন উৎসুক জনতা। বিক্রেতা ১৩ কেজি ওজনের বোয়াল মাছটির দাম হেঁকেছেন প্রায় ২৮ হাজার ৬০০ টাকা। মাছটির কিনে নেওয়ার জন্য দাম বলেছেন প্রতি কেজি ১৯ হাজার ৫০০ টাকা।
বকচর মেলার আয়োজক কমিটির সদস্য আবু সাঈদ বলেন, মেলাটি প্রায় দেড় শ বছরের ঐতিহ্য। এটা মূলত জামাই মেলা। মেলার ঐতিহ্য মাছ মিষ্টি ও অন্যান্য সামগ্রী। মেলার প্রসারতা দিন দিন বৃদ্ধি পেয়েছে। মেলায় প্রচুর বেচাকেনা হয় মাছ ও মিষ্টি। মেলার পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করছি। সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক দোকান বসেছে। মেলার উপলক্ষে আশপাশের প্রায় ২০ গ্রামে উৎসব ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ