
গোলাম রব্বানী দুলাল, আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাস্তার দু’পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে নওগাঁ-বগুড়া মহাসড়কে দু’পাশে পাকা-আধাপাকা বসত বাড়ি ও দোকানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। বগুড়া সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। এ অভিযানে সহযোগিতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ।
জানা যায়, সড়ক ও জনপথের জায়গায় দীর্ঘদিন ধরে কেউ ক্ষমতার জোরে, কেউবা কৌশলগত অবৈধ ভাবে দখল করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী সওজ কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়।
উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান, উপ-পরিদর্শক আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস সহ বিদ্যুৎ বিভাগের লোকজন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান