প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
হোসেনপুরে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন দিন যাবৎ অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি অসাধুচক্র। গতকাল হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা অবৈধ মাটি ব্যবস্থাপনা ও বালু উত্তোলন রোধে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় চক্রের সদস্য অবৈধ বালু উত্তোলন ও বিক্রেতা একজন কে ৬০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও কাজী নাহিদ ইভা জানান, উপজেলার সাহেবের চর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের একিটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ট্রাকভর্তি বালু অবৈধ ভাবে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে।
পরে তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় একজনকে ৬০ হাজার টাকা অর্থদন্ডে দান্ডিত করা হয়। তিনি অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও মাটি অব্যবস্থাপনা প্রতিরোধে এলাকাবাসীকে সহযোগীতা করার অনুরোধ জানিয়ে আরো বলেন, যারা অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে নেয়ার কাজে লিপ্ত রয়েছে তাদেরকে আইনের কাছে সুপর্দ করুন বা আমাকে জানাবেন। এতে নদী ভাঙ্গন রোধ ও পরিবেশে রক্ষা পাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.