
চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ওসমান গনীর (দাদা ওসমান) সাথে লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিনের অবৈধ বালু ব্যবসা তৈরির অভিযোগ উঠেছে । এনিয়ে চকরিয়া উপজেলার তৃণমূল বিএনপির নেতা-কর্মীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । সরেজমিনে দেখাযায়, চকরিয়া-কৈয়ারবিল সড়কের লক্ষ্যারচরে যুবলীগ নেতা ওসমান দীর্ঘদিন ধরে তার নিজস্ব জায়গায় একটি বালুর পয়েন্ট পরিচালনা করে আসছেন । অবৈধ পয়েন্ট হওয়ায় উপজেলা প্রশাসন বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে বন্ধ করে দেয় ।
পরবর্তী পুনরায় চালু করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন । গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরে বিভিন্ন কৌশলে বালু ব্যবসাটির নিয়ন্ত্রণ নেন স্থানীয় বিএনপি নেতা ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন। এঘটনায় চকরিয়া উপজেলার বিএনপি ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এই বিষয়ে যুবলীগ নেতা ওসমান গনীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যবসা চালু রাখতে চাইলে তাদেরকে বিভিন্ন কারণে রাখতে হচ্ছে, অন্যথায় ব্যবসা করা যাবে না । যৌথভাবে বালুর ব্যবসার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে স্বীকার করেন বিএনপি নেতা বেলাল উদ্দিন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ