প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
উল্লাপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আলী গ্রেপ্তার

রায়হান আলীঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ আলী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে। ফরহাদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ২০১৯ সালে ছাত্রলীগ প্যানেল থেকে কবি জসীম উদ্দিন হলের ভিপি নির্বাচিত হয়। রোববার (২ জানুয়ারি) রাতে উল্লাপাড়া মডেল থানা পুলিশে অভিযানে উপজেলার দত্তখারুয়া তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়ে নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান নিষিদ্ধ সংগঠন গ্রেপ্তারকৃত ছাত্রীলীগ নেতা ফরহাদ আলী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.