প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ
সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি গঠন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বিএনপির তৃণমূলের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি, গঠন করা হয়েছে।
রবিবার (০২ ফেব্রুয়ারী) সকালে কেন্দ্রীয় বিএনপি, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এই কমিটি অনুমোদন করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি উল্লেখ করা হলো-
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, আহবায়ক। সদস্যরা হলেন, আব্দুল মান্নান তালুকদার, আকবর আলী, এ্যাড. সিমকী ইমাম, মজিবর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আব্দুল আজিজ সরকার, ভিপি শামীম, আবু সাঈদ সুইট, নুর কায়েম সবুজ, ডাঃ এম এ মুহিত, গোলাম সারোয়ার, রকিবুল করিম পাপ্পু, অধ্যাপক আবু শামীম ও কনক চাঁপা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.