
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। পরে তারা ছয়জন বিকেলের গিকে স্থানীয় ফুলজোড় নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায় এবং অপর তিনজন সাঁতরে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। আজ রবিবার বেলা ১১ টা ৪৫ মিনিটে সারজিল ও দুপুর ১২ টার ১০ মিনিটে কৃষ্ণ নিয়োগীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কামারখন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চলাকালে শনিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ দুপুরের নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পেতে সময়ের বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দলের সদস্যরা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, নিখোঁজের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ নিখোঁজ আত্মীস্বজনেরা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান