হোম » সারাদেশ » পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নুতন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে অভ্যুথানে শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্ময়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি পীরগঞ্জ শাখার উদ্যেগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার(১ফেব্রয়ারী) পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে পীরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ এস মজুন, শেখ রেজওয়ান আলমগীর, এস আই সুমন প্রমুখ । সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভায় বক্তারা বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফ্যাসিষ্ট আ’লীগ সরকারকে বিদায় করেছি । সেই আ’লীগ সরকার ও তার দোসরদের দ্রত বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা পিছুপা হব না । পতিত আ’লীগ ও তার দোসরেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে যে অপপ্রচার চালাচ্ছে এ সবের বিরুদ্ধে আমাদেক সোচ্চার থাকতে হবে । আ’লীগের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় দেশ বাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!