
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। অফিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনার স্তুপ পরিষ্কার করা হয়। পরে মশার উপদ্রপ ধ্বংসে ফগার মেশিনের মাধ্যমে ঔষুধ স্প্রে করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রাহাত ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জাতীয় নাগরিক কমিটির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী এস এম হাফিজুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, গণমাধ্যম কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা