প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ
আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক সমিতির নির্বাচন উপলক্ষে আলোচনা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ২২ ফেব্রুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলা সদর বাজারের চৌরাস্তায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সমিতির সভাপতি সবুজ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শেখের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মিলন, সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. বিশু মৃধা, আলফাডাঙ্গা ট্রলি মালিক সমিতির সভাপতি দাউদ হোসেন ও আলফাডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদ আলী প্রমুখ।
আলোচনা সভায় আসন্ন ২২ ফেব্রুয়ারি আলফাডাঙ্গা মোটরসাইকেল মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শেখ সকলের নিকট দোয়া কামনা করেন। একইসঙ্গে সমিতির সকল সদস্যের নিকট ভোট প্রার্থনা করেন তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.