
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাঁদের বাপের পাড়া এলাকায় ছায়রা খাতুনের আদালতে বিচারাধীন পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে । ২৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১ টার দিকে ১০/১৫ জনের বহিরাগত সন্ত্রাসী দা-কিরিচ নিয়ে বর্গা চাষী বৃদ্ধকে অতর্কিত হামলা চালায় ।
এঘটনায় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোছাইন, মাওলানা জুবাইর,ফরহাদ,আরমানদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবার। উক্ত বিরোধীয় জমির আদালতে বিচার প্রক্রিয়াধীন আছে, ইতিপূর্বে স্থানীয় সালিশ বিচারে রায়-রোয়েদাত আমাদের অনুকূলে আছে বলে জানান বৃদ্ধ নারী ছায়রা বেগম ।
বরইতলী ইউনিয়ন বিএনপি নেতা ইয়াহিয়া খান বলেন, বরইতলী মৌজায় আর এস খতিয়ান ১৩৮৬,১৩৮৯,১৩৯০,১৩৯১ তে প্রায় ১ একর ৪০শতক ছায়রা খাতুনের পৈতৃক কৃষি জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকার পরেও হঠাৎ করে একই এলাকার মৃত আব্দুল কাদের এর ছেলে স্থানীয় ইউপি সদস্য আলমীর হোছাইনের নেতৃত্ব জবরদখলের চেষ্টা চালায়। এঘটনার তদন্ত সাপেক্ষ সুস্থ বিচার কামনা করছি ।
এই বিষয়ে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোছাইন বলেন, উক্ত স্থানে আমার সাথে কারো জগড়া হয়নি, বরঞ্চ আমার পৈতৃক সম্পত্তি আমি দেখতে গিয়েছি। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।