প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
নওগাঁয় বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

জাহিদুল হক মিন্টু, জেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বক্তারা, দেশ গঠনে তরুন সমাজের ইতিবাচক ভূমিকা পালনের উপড় গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাল্যবিয়ে, মাদক প্রতিরোধ, বিজ্ঞান চর্চ্চা, শরীর চর্চ্চা ও খেলাধুলাসহ বিভিন্ন ইতিবাচক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসের উপ পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি তানজিম বিন বারি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.