প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৮:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
দশ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের তাসফিয়া মাহী

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ মাসে কুরআনের হাফেজ হলেন তাসফিয়া মাহী। অল্প সময়ের মধ্যে ৩০ পারা কুরআন মুখস্থ করায় আনন্দিত হয়েছে তাসফিয়ার পরিবার এবং শিক্ষকরা। তাসফিয়া মাহী লাহিড়ী মোহনপুর এলাকার চন্ডিপুর গ্রামের আব্দুল মতিন এর মেয়ে। সে উল্লাপাড়া পৌর শহরের উম্মে হানি বালিকা মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী।
জানা যায় মিল্ক ভিটায় কর্মরত আব্দুল মতিন এর তিন মেয়ের মধ্যে তাসফিয়া মাহী সবার ছোট। ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। তাসফিয়া প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুরআনের হেফজ বিভাগে ভর্তি হয়েছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় উম্মে হানি বালিকা মাদ্রাসায় বিভাগে হেফজ বিভাগে ভর্তি হয়। পরে ৩ মাসে নাজরানা বিভাগে পড়ার পর ১০ মাসেই কুরআনের হাফেজ হয়েছেন। বর্তমানে তাসফিয়া মাহী ৫ম শ্রেণিতে লেখাপড়া করছেন।
তাসফিয়ার মা আজমিরা পারভীন জানান তার মেয়ে ছোটবেলা থেকেই অনেক মেধাবী। প্রথমে তিনি তার মেয়েকে প্লে ভর্তি করে দেন পরবর্তী পড়ালেখা করে চতুর্থ শ্রেণিতে উঠলে, তার মা (তাসফিয়ার মা) সিন্ধান্ত নেন বাংলা ইংরেজির পাশাপাশি তাসফিয়া হেফজ বিভাগে লেখাপড়া করবে। উম্মে হানি বালিকা মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করলে মাত্র ১০ মাসেই কুরআন মুখস্থ করে ফেলেন। তিনি আরো জানান তার মেয়ে এখন ৫ম শ্রেণিতে পড়ালেখা করছেন, তার পরিবার অনেক আনন্দিত।
তাসফিয়ার সহপাঠী সাইফা খাতুন বলেন তার সাথেই হেফজ বিভাগে ভর্তি হয়েছিলেন কিন্তু তাসফিয়া আগেই হাফেজি শেষ করেছেন। তাসফিয়ার সফলতায় গর্বিত তার সহপাঠীরা। উম্মে হানি বালিকা মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুল হান্নান বলেন তাসফিয়া ২০২৪ এর ফেব্রুয়ারিতে হেফজ বিভাগে ভর্তি হয়, পরে প্রতিদিন ৫, ৮,১০ পৃষ্ঠা করে সবক দিয়েছে। আলহামদুলিল্লাহ সে তার প্রচেষ্টায় মাত্র ১০ মসেই কুরআন মুখস্থ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাকে হাফেজ সম্মাননা দেওয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.