
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে অবৈধভাবে বাঙালি নদী থেকে বালু উত্তোলনের অপরাধে আব্দুল করিম (৬৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ গুলো ধ্বংস করেন প্রশাসন। সোমবার (২৭ই জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন একটি চক্র। পরে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে ওই গ্রামের মৃত সরাফত উল্লাহর ছেলে আব্দুল করিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান থাকবে। এসময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বলেও জানান তিঁনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান