
মিজানুর রহমান: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে দুই ঘন্টা ব্যাপী কাকিনা রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এতে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাগেছে, লালমনিরহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে গত বছরের ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। হাতীবান্ধা উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের দাবি জানান স্থানীয়রা। সেই দাবির প্রেক্ষিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার রুটে চলাচল করবে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটির কাকিনা স্টেশনে স্টপেজ না থাকলে স্থানীয় যাত্রীদের আদিতমারী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। তারা দাবি করে ট্রেনটির স্টপেজ দিলে কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের জনসাধারণ উপকৃত হবে। এতে সরকারের রাজস্বও বাড়বে। ইতিমধ্যে ট্রেনের স্টপেজের জন্য এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ গণস্বাক্ষর করে পশ্চিমা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলামের কাছে আবেদন করেছেন।
পশ্চিমা রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম জানান, আমরা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রুটে চলাচলের পর্যবেক্ষণ করতেছি। পর্যবেক্ষণ শেষ হলে ব্যবস্থা গ্রহণ করা।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া