
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ফলাফল পুরষ্কার বিতরণ, সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর অবস্থিত আজ (শনিবার) মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাওলানা আবদুস সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও সবক প্রদান করেন মল্লিকা দিঘির পাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক সুফি আহমেদ, মরহুম সলিমুল্লাহ মীর এর সূযোগ্য সন্তান ডাঃ শামসুর রহমান শুভ, গভর্নিং বডির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মামুন, মাওলানা লোকমান হোসেন, সদস্য মোশাররফ হোসেন সেলিম, সহসুপার মাওলানা মিজানুর রহমান,
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে, আমন্ত্রিত অতিথিরা বার্ষিক ফলাফল মেধাভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া মোনাজাতের মাধ্যমে সম্পন্ন করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার