হোম » সারাদেশ » মধুপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মধুপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মধুপুর উপজেলা  প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষ শ্লোগানে টাংগাইলের মধুপুরে  ৪৬তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে  সপ্তাহব্যাপী  এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আঞ্জুম পিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি ফজলুল হক,উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ রহমান, আজকের পত্রিকা টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার শাদাৎ ইমরান,শহীদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপক  নিতাই চন্দ্র এবং বিভিন্ন  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ  বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ২২টি  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ ধারণা থেকে উদ্ভাবিত আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট ডেমোর স্টলগুলো পরিদর্শন করেন  মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সাথে বিভিন্ন অতিথিবৃন্দ। এ সময় তরুণ এ আবিষ্কারকদের প্রসংশা করেন বিভিন্ন জনেরা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা  মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহমেদ। এ মেলাটি আজ থেকে এক সপ্তাহব্যাপী চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!