হোম » সারাদেশ » নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা,নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার(২১ জানুয়ারী) বিকাল ৫টার দিকে নলডাঙ্গা বাজারে প্রপান ফিলিং স্টেশনের প্রাঙ্গনে উপজেলার  প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পান,সেই লক্ষ্যে এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ ও নলডাঙ্গায় দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়।
নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপত্তিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য,অধ্যা.ড.মোঃ জিয়াউল হক।
অনুষ্টানের আরও উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মামুনু রশিদ মোল্লা,শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলার সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক রাব্বানী,বিশিষ্ট সমাজ সেবক ইয়াচিন রহমানসহ প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!