
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কোচের চাকায় পিষ্ট হয়ে ২০ জানুয়ারী সোমবার রাতে স’মিল ব্যবসায়ী কবির হোসেন (৭০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কবির হোসেন পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, কবির হোসেন রাত ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজের প্রয়োজনে মহাসড়কের পশ্চিম পার্শে যাচ্ছিল। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। তৎক্ষনাত একটি কোচ তাকে পিষ্ট করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান