
আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন অমি(২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো: জাকির হোসেন অমি(২৮) রাজশাহী জেলার বাগমারা থানাধীন বাজেকোলা কাজিহাটা এলাকার মো: আমির হোসেন সরদারের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকার বাসিন্দা। জাকির হোসেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান